তৈরি হচ্ছে ইউনিকোড স্বরলিপি

১১ মার্চ, ২০২০ ২২:২৩  
অল্পদিনের বাংলা গানের স্বরলিপি ইন্টারনেটে লিখতে পারবেন গীতিকাররা। তবে এ জন্য অন্তত ৬ থেকে ৮ মাস অপেক্ষা করতে হবে। বুধবার (১১ মার্চ) বাংলা তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার প্রমিতকরণ বিষয়ক সভায় বাংলা স্বরলিপির ইউনিকোড তৈরির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে স্বরলিপির ইউনিকোড তৈরির বিষয়টি অনুমতি দিয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোহাম্মাদ এনামুল কবির। বৈঠক সূত্রে জানাগেছে, বৈঠকে ভাষাপ্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রফেসনাল সিস্টেমস এর প্রধান নির্বাহী হাসিব রহমান বাংলা স্বরলিপির ইউনিকোড করণের প্রস্তাব দেন। বৈঠকে সিদ্ধান্ত হয় শিগগিরই ইউনিকোড কনসোর্টিয়ামে বাংলা স্বরলিপির আকার মাত্রিক ইউনিকোড কোর্ট চার্ট জমা দেয়া হবে। তবে এটি তৈরি করতে ৬-৮ মাস লাগবে বলে জানিয়েছেন হাসিব রহমান।